বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

মো:সামাদ খান, ফরিদপুর প্রতিনিধি:: ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ‌রোকেয়া বেগম (৫৫) নামে এক মহিলা নিহত হয়েছেন। তিনি ফরিদপুর সদর উপজেলায় পিয়ন পদে কর্মরত ছিলেন।

জানা গেছে, সোমবার (২৪ জুন) সকাল ৮টা ২০ মিনিটের সময় শহরের রাজবাড়ী রাস্তার মোড়ে উপজেলা পরিষদ ফরিদপুর সদর এর সামনের আইল্যান্ডের মুখে‌ এ দুর্ঘটনা ঘটে। তার পিতার নাম ইসমাইল শেখ ওরফে টুকু, স্বামী-শেখ নাসির।

তিনি ১নং গোয়ালচামট ফরিদপুর তার মেয়েকে সাথে নিয়ে রিক্সায় করে উপজেলা পরিষদে যাওয়ার সময় রাজবাড়ী রাস্তার মোড়ে আইল্যান্ডের সামনে রাস্তা পার হতে গেলে পিছন দিক হতে রাজবাড়ী থেকে ফরিদপুরগামী একটি দ্রুতগামী কার্ভাড ভ্যান যাহার রেজিঃ নং- ঢাকা মেট্রো ট- ১৩-৫২০৭ ধাক্কা বাড়ে রিকশা চালক শেখ আছমত(৭০), এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সাথে ধাক্কা লেগে রিকশা থেকে রোকেয়া বেগম (৫২) পড়ে গিয়ে কার্ভাড ভ্যান এর পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।

উক্ত দুর্ঘটনার সংবাদ শুনে কোতয়ালী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং মৃতদেহটি হেফাজতে নেন। দুর্ঘটনায় কার্ভাডভ্যানটি পুলিশ আটক করেন। কার্ভাডভ্যান এর ড্রাইভার ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায় বলে জানা যায়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com