বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
ম.ম.হারুন অর-রশিদ, মাদারীপুর প্রতিনিধি:: মাদারীপুরের ডাসার উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিল পারভেজকে বরণ এবং বিদায়ী ইউএনও জাকিয়া সুলতানাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ডাসার উপজেলা বিএনপির আহ্বায়ক আলাউদ্দিন তালুকদার, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান তালুকদার, স্থানীয় বিএনপি নেতা সালাম খান, ইরান তালুকদার, ডাসার ইউনিয়ন সভাপতি সৈয়দ শাহিনসহ স্থানীয় নেতৃবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
তানজিল পারভেজ গত ২০ সেপ্টেম্বর ডাসারের ইউএনও হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
এর আগে তিনি খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় দায়িত্ব পালন করেন। বিদায়ী ইউএনও জাকিয়া সুলতানা বর্তমানে মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।