বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

নিখোজের একদিন পর পুকুরে মিললো স্কুলছাত্রের মরদেহ

মো. সামাদ খান, ফরিদপুর প্রতিনিধি ॥
ফরিদপুরের বোয়ালমারীতে নিখোঁজের পর আলিফ মোল্যা (৮) নামের এক স্কুলছাত্রের মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।শুক্রবার (১৪ জুন) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ। এর আগে বৃহস্পতিবার (১৩ জুন) বিকেল ৪টার দিকে নিখোঁজ হয় ওই স্কুলছাত্র।

নিহত আলিফ মোল্যা উপজেলার সাতৈর ইউনিয়নের কামারহাটি গ্রামের জাহিদুল ইসলাম মোল্যার ছেলে। সে সাতৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল থেকে স্কুলছাত্র আলিফ মোল্যা নিখোঁজ হয়। তার পরিবার ও স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির করেও তার সন্ধান পায়নি।

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে একটি পুকুরে তার মরদেহ ভেসে থাকতে দেখে পরিবারকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে তার মরদেহ বাড়িতে নিয়ে যান স্বজনরা। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com