রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা: একই পরিবারের ৪ বাংলাদেশি সহ বহু হতাহত জামালপুরে কোরবানী মাংস খাওয়ার সময় গলায় আটকে কিশোরের মৃত্যু মারা গেলেন সাতবারের এমপি দবিরুল ইসলাম সততা ও সচেতনতায় দেশ এগিয়ে যাবে: কুমিল্লায় ঈদের জামাত শেষে কৃষিমন্ত্রী গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা: ঈদেই ঝরল ৫ প্রাণ, আহত ২৫ ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান

গাজীপুরে জমি নিয়ে বিরোধে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১১

গাজীপুর প্রতিনিধি, একুশের কন্ঠ : গাজীপুরে জমির বিরোধ নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১১ জন। রবিবার (২১ জানুয়ারি) সকাল ১১টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানাধীন পশ্চিম এনায়েতপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

গাজীপুর মেট্রপলিটন কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সানোয়ার জাহান জানান, সকালে এনায়েতপুর এলাকায় স্থানীয় পারভীন ও আবুল হোসেন গংদের মধ্যে জমি দখল নিয়ে তর্কবিতর্কের সৃষ্টি হয়।

এক পর্যায়ে দুই গ্রুপের সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে দুই পক্ষের কমপক্ষে ১১ জন আহত হয়েছেন। খবর পেয়ে কাশিমপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

পরে আহতদের উদ্ধার করে কোনাবাড়ী এলাকায় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিক এবং গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com