বুধবার, ০১ Jul ২০২৬, ০২:১১ অপরাহ্ন

কোটচাঁদপুরে দূর্ধষ ডাকাতি নগদ অর্থসহ ১২ ভরি স্বর্ণালঙ্কার লুট

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ ঝিনাইদহের কোটচাঁদপুরে আবারো দূর্ধষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা এসময় নগদ ২ লক্ষ ৬০ হাজার টাকা ও ১২ ভরি স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যায়। মঙ্গলবার গভীর রাতে শহরের বেনেপাড়ায় মৃত মাসুদুর রহমানে ছেলে মোঃ সেলিম আল মামুন লিটনের (৫০) বাসায় ডাকাতির এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সেলিমের বৃদ্ধা মা মনোয়ারা বেগম জানায়, মঙ্গলবার রাতে একদল ডাকাত ঘরের জানালার গ্রীল ভেঙ্গে আমার ঘরে প্রবেশ করে। এসময় আমি জেগে গেলে তারা আমাকে অস্ত্রের মুখে জিম্মি করে, ডাকাতরা বলে এখানে অস্ত্র আছে। আমরা কোন জিনিসে হাত দিবো না। পরে ডাকাতরা আমার ঘরের আলমারীর তালা ভেঙ্গে নগদ ১ লক্ষ ৮০ হাজার ও ৪ ভরি স্বর্ণলঙ্কার নেয় এবং আমার ছেলে সেলিমের ঘর থেকে ৮০ হাজার টাকা ও ৮ ভরি স্বর্ণলঙ্কার নিয়ে পালিয়ে যায়।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে তিনি সাংবাদিকদের জানান, ডাকাতির ঘটনায় পুলিশের পক্ষ থেকে বিশেষ অভিযান চালানো হচ্ছে। এদিকে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্ততি চলছে বলে জানা যায়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com