বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

তারেক রহমানের চীন সফর সফল: চীনা রাষ্ট্রদূত

চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর পুরোপুরি সফল হয়েছে। তিনি বলেন, দুই দেশের মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারে এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে চীন কারো হস্তক্ষেপ মেনে নেবে না।

আজ বৃহস্পতিবার (২ জুলাই) এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

রাষ্ট্রদূত বলেন, প্রধানমন্ত্রীর চীন সফরের মাধ্যমে দ্বিপাক্ষিক সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচিত হয়েছে। বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ এবং অবকাঠামো উন্নয়নে ভবিষ্যতে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ তৈরি হয়েছে।

তিস্তা প্রকল্পে চীন কাজ করবে জানিয়ে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের অনুরোধে তিস্তা প্রকল্পে চীন কাজ করবে, অন‍্য কেনো ইস্যু আমাদের ভাবনার বিষয় নয়। তিস্তা ইস্যুতে চীনের সমর্থন অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com