সোমবার, ০১ Jun ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি::
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাঁনপুর এলাকায় পানিতে ডুবে মতিউর রহমানের নামে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছে।
নিখোঁজ বৃদ্ধ কালিয়াকৈর উপজেলার চাঁনপুর এলাকার মৃত কচিমুদ্দিনের ছেলে মতিউর রহমান (৫৫)।
কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা কবিরুল আলম জানান, উপজেলার চাঁনপুর এলাকায় মঙ্গলবার দুপুরে লৌহজং নদীতে বৃদ্ধ মতিউর রহমান সাঁতার কেটে নদী পার হচ্ছিল। নদীর মাঝখানে এসে বৃদ্ধ পানির নিচে ডুবে যায়। পরে এলাকার লোকজন বৃদ্ধ মতিউর রহমানকে ডুবে যাওয়া স্থানে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল নদীতে উদ্ধার কাজ চালাছে।