রবিবার, ৩১ মে ২০২৬, ১০:২২ অপরাহ্ন

জামায়াত আবারও ৭১-এর চরিত্রে ফিরে যাচ্ছে: আশফাক এমপি

জামায়াত আবারও ৭১-এর চরিত্রে ফিরে যাচ্ছে: আশফাক এমপি

দোহার প্রতিনিধিঃ

ঢাকা-১ আসনের সংসদ সদস্য ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক বলেছেন, “একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধের সময় জামায়াতে ইসলামী যে ভূমিকা পালন করেছিল, আজ তারা আবার সেই চরিত্রে ফিরে যাচ্ছে। সে সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষ যুদ্ধে অংশ নিয়ে দেশ স্বাধীন করেছে। অথচ একটি ফ্যাসিবাদী রাজনৈতিক শক্তি আজ এককভাবে স্বাধীনতার কৃতিত্ব নেওয়ার চেষ্টা করছে।”

রোববার বিকেলে ঢাকার দোহার উপজেলার জয়পাড়া বাজারস্থ ওয়ান ব্যাংকের মোড়ে আয়োজিত শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত আবারও ৭১-এর চরিত্রে ফিরে যাচ্ছে: আশফাক এমপি

দোহার পৌর বিএনপির সভাপতি এস এম আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় খন্দকার আবু আশফাক বলেন, “বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন প্রকৃত মুক্তিযোদ্ধা। তার ডাকে সাড়া দিয়ে দেশের সাধারণ মানুষ মুক্তিযুদ্ধে অংশ নেয় এবং স্বাধীনতা অর্জনে ভূমিকা রাখে। তিনি সংবাদপত্র ও গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। তাই আওয়ামী লীগের বাকশাল আমলে বন্ধ হয়ে যাওয়া সংবাদমাধ্যমগুলো পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিলেন।”

তিনি আরও বলেন, “আজ যারা বিএনপির সরকার ও উন্নয়ন কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করতে চায়, সেই জামায়াতে ইসলামী একসময় স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে পরিচিত ছিল। তাদের রাজনীতি নিষিদ্ধ ছিল। শহীদ জিয়াউর রহমানের সুযোগে তারা পুনরায় রাজনীতিতে ফিরে আসে। কিন্তু আজ তারা অতীত ভুলে নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এবং বিএনপির উন্নয়ন কর্মকাণ্ডে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।”

সংসদ সদস্য আশফাক অভিযোগ করেন, “দেশে নারী নির্যাতন ও শিশু ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে একটি উগ্রপন্থী গোষ্ঠী নানাভাবে অপপ্রচার চালাচ্ছে। জনগণ এসব ষড়যন্ত্রের জবাব উন্নয়ন ও গণতন্ত্রের মাধ্যমে দেবে।”

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে পথচারী ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। একই দিনে দোহার উপজেলার আটটি ইউনিয়নেও পৃথকভাবে আলোচনা সভা, দোয়া মাহফিল ও তবারক বিতরণের আয়োজন করা হয়।

জামায়াত আবারও ৭১-এর চরিত্রে ফিরে যাচ্ছে: আশফাক এমপি

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাসাসের কেন্দ্রীয় নেতা সালাহউদ্দিন মোল্লা, দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, ওয়াহিদুর রহমান বানী, আবুল হাশেম বেপারী, মনির হোসেন রানা, ফজলুল হক বেলায়েদী, সেন্টু ভূইয়া, জহিরুল ইসলাম, ইউনুস খান, মোয়াজ্জেম হোসেন, সোহানুর রহমানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com