সোমবার, ০১ Jun ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি::
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হাউরিয়াচালা এলাকায় মঙ্গলবার রাতে রাজ্জাকের বাড়িতে অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে এক হাজার পিচ ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করেছে মৌচাক ফাঁড়ি পুলিশ।
বুধবার দুপুরে তিনজনকে গাজীপুর জেল হাজতে প্রেরণ করেন।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার হাউরিয়াচালা এলাকার আব্দুল রউফ মিয়ার ছেলে আ. রাজ্জাক হোসেন (২৮), একই এলাকার আব্দুল মান্নানের ছেলে মো. খলিল (২০), উপজেলার ভান্নারা গ্রামের সেকেন্দারের ছেলে মো. মোশারফ(২৫)।
পুলিশ সূত্রে জানা যায়,উপজেলার হাউরিয়াচালা এলাকায় রাজ্জাকের বাড়িতে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। মঙ্গলবার রাতে গোপন সংবাদের বিভিত্তে ওই বাড়িতে মাদক বেচাকেনা হচ্ছে। পরে রাজ্জাকের বাড়িতে অভিযান চালিয়ে হাতে-নাতে এক হাজার (১০০০) পিচ ইয়াবাসহ ৩মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন পুলিশ। ওই তিন মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক, চুরি, ডাকাতিসহ বিভিন্ন ধরনের অপরাধমুলক কাজ করে আসছে। বুধবার দুপুরে মাদক আইন মামলায় তিনজনকে গাজীপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশফাঁড়ির (এএসআই) মো. সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের বিভিত্তে অভিযান চালিয়ে তাদেরকে মাদকসহ নাতে নাতে গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে মাদক মামলা আইনে তিনজনকে গাজীপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।