বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
কালিয়াকৈর প্রতিনিধি::
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাতৈলভিটি এলাকায় পুকুর মাছ চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চাতৈলভিটি সোহাগী টেক এলাকায় হযরত আলীকে পুকুর দেখাশোনার দায়িত্ব দেন জমির মালিক মিরাজ হোসেন।চলতি বছরে বন্যায় পুকুরটি তলিয়ে যাওয়ায় দেশীয় মাছ সহ বিভিন্ন প্রকারের মাছ পুকুরে আসে। গত শুক্রবার একই এলাকার আনিস হোসেন সহ অজ্ঞাতনামা দশ-বারোজন আমার মালিকের পুকুরের অনধিকার প্রবেশ করিয়া শেলো মেশিন দিয়ে পুকুরে সেচ করিয়া প্রায় এক লক্ষ টাকার বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ চুরি করে নিয়ে যায়। পরের দিন বাড়িতে গিয়ে বিবাদী আনিসকে জিজ্ঞাসা করলে সে তাকে খুন জখম করার হুমকি দেয়।
এ ঘটনায় কালিয়াকৈর থানায় আজ সোমবার বিকেলে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
কালিয়াকৈর থানার তদন্ত কর্মকর্তা রাজীব চক্রবর্তী জানান, এই ঘটনায় থানায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।