সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০২:০৭ পূর্বাহ্ন
ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষ পুড়িয়ে মারলে, এতিমদের টাকা লুটপাট করে খেলে তার সাজা এভাবেই হয়। লজ্জা থাকলে খালদা জিয়া আর দুর্নীতি করবেন না।
বৃহস্পতিবার বিকালে বরিশাল বঙ্গবন্ধু উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী একথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয় আর বিএনপি ক্ষমতায় এনে লুটপাট ও মানুষ পুড়িয়ে মারা হয়।
এ সময় দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে বরিশালবাসীর কাছে নৌকা মার্কায় ভোট চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আপনারা ওয়াদা করেন আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেবেন।