শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

হাসিনার আদালত অবমাননার মামলায় অ্যামিকাস কিউরি নিয়োগ

হাসিনার আদালত অবমাননার মামলায় অ্যামিকাস কিউরি নিয়োগ

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গাইবান্ধার সাবেক ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আদালত অবমাননার মামলায় হাজির না হওয়ায় এ মামলায় অ্যামিকাস কিউরি নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল।

বিচারের স্বচ্ছতার স্বার্থে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল বৃহস্পতিবার (১৯ জুন) এ নিয়োগ দেন।

যেখানে আগামী বুধবার এই আদালত অবমাননার মামলায় অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ দেয়া এ ওয়াই মশিউজ্জামানের বক্তব্য শুনবেন ট্রাইব্যুনাল।

এর আগে শেখ হাসিনাসহ দুজনকে হাজির হতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের জন্য গত ২৫ মে নির্দেশ দেন ট্রাইব্যুনাল। পরদিন দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এরপরও তারা হাজির হননি।

সম্প্রতি আমার বিরুদ্ধে ২২৭টি মামলা হয়েছে, তাই ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি শেখ হাসিনার কণ্ঠে এমন একটি অডিও ভাইরাল হয়। পরে সিআইডি ওই কথোপকথনের ফরেনসিক পরীক্ষা করে সেটি শেখ হাসিনার বলে সত্যতা পায়। এরপরই ট্রাইব্যুনালে তাদের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন দাখিল করে প্রসিকিউশন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com