বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

দোহারে লোটাস বিউটি জোন অ্যান্ড বুটিকস এর জমকালো উদ্বোধন

ভ্রাম্যমাণ প্রতিবেদক:: ঢাকার দোহার উপজেলার চর জয়পাড়ায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে যাত্রা শুরু করল লোটাস বিউটি জোন অ্যান্ড বুটিকস।

বুধবার (৭ অক্টোবর) চর জয়পাড়া ওয়ান ব্যাংক সড়কে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লোটাস বিউটি জোন অ্যান্ড বুটিকসের উদ্বোধন করেন বিশিষ্ট রাজনীতিবিদ, সাবেক ভাইস চেয়ারম্যান, নবাবগঞ্জ উপজেলা ও নারী উদ্যোক্তা ইয়াসমিন আক্তার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ মহসিন আহম্মেদ তুষার।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে অতিথিদের উপস্থিতিতে কেক কেটে প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় বাজার কমিটির সাধারণ সম্পাদক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, সামাজিক ব্যক্তিত্ব ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে নারী উদ্যোক্তা ইয়াসমিন আক্তার বলেন, বর্তমান সময়ে নারীরা নিজেদের মেধা, দক্ষতা ও পরিশ্রমের মাধ্যমে ব্যবসা ও উদ্যোক্তা হিসেবে এগিয়ে যাচ্ছেন। লোটাস বিউটি জোন অ্যান্ড বুটিকসের মতো উদ্যোগ নারীদের আত্মনির্ভরশীল হওয়ার পাশাপাশি স্থানীয়ভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। আমি প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

প্রতিষ্ঠানের ওনার ঈন্দ্রানী গোস্বামী বলেন, লোটাস বিউটি জোন অ্যান্ড বুটিকস আমার একটি স্বপ্নের উদ্যোগ। গ্রাহকদের রুচি, চাহিদা ও সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মানসম্মত সেবা ও পণ্য দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য। দোহারের মানুষের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে প্রতিষ্ঠানটিকে একটি আস্থার জায়গায় পরিণত করতে চাই।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, দোহার উপজেলার প্রাণকেন্দ্রে নতুন এই প্রতিষ্ঠানটি নারীদের সৌন্দর্যচর্চা ও ফ্যাশনসেবায় নতুন মাত্রা যোগ করবে। একই সঙ্গে স্থানীয় নারী উদ্যোক্তাদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রেও এটি অনুপ্রেরণা সৃষ্টি করবে।

উদ্বোধন উপলক্ষে প্রতিষ্ঠান প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ। স্থানীয় ব্যবসায়ী, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সাংবাদিকদের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com