বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

নবাবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক:: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকার নবাবগঞ্জে ২০১টি পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আব্দুল ওয়াসেক মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াসিন খন্দকার এতে সভাপতিত্ব করেন।

সভায় পূজামণ্ডপের নিরাপত্তায় মন্দির কমিটি, আনসার ভিডিপি, পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরাপত্তা নিশ্চিত করার তাগিদ দেন। গুরুত্বপূর্ণ, অধিক গুরুত্বপূর্ণ ও সাধারণ তিনটি ভাগে ভাগ করে সার্বিক নিরাপত্তায় কাজ করবে প্রশাসন। রাজনৈতিক নেতৃবৃন্দরাও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরাপত্তা নিশ্চিতে কাজ করবেন বলে দায়িত্ব নেন। ২০১ টি পূজামন্ডপের নিরাপত্তা ও সুশৃংখলভাবে সম্পন্ন করার লক্ষ্যে ১০ অক্টোবর মহালয়ার দিন হতেই যত্রতত্র মোটরসাইকেল চলাচলে নিয়ন্ত্রণ আরোপে গুরুত্ব দেয়ার সিদ্ধান্ত হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শহীদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম, জেষ্ঠ্য সহ-সভাপতি মো. আব্দুস সালাম, নবাবগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. মিজানুর রহমান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তোফাজ্জল হোসাইন, জেষ্ঠ্য সাংবাদিক আজহারুল হক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী সোহেল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার সরকারসহ প্রতিটি মন্দিরের সভাপতি সাধারণ সম্পাদক প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com