রবিবার, ২১ Jun ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

হত্যা মামলায় এমপি রানার জামিন

আদালত প্রতিবেদক::

যুবলীগের দুই নেতাকে হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলায় টাঙ্গাইলে সরকার দলীয় সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানাকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন আদালত।

বুধবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রানার পক্ষে শুনানি করেন মনসুরুল হক চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ।

এর আগে ২০১৮ সালের ১৮ মে রানাকে দুদিনের রিমান্ড শেষে ফের কারাগারে পাঠান আদালত। এই মামলায় নিম্ন আদালতে জামিন চেয়ে ব্যর্থ হয়ে হাইকোর্টে জামিন আবেদন করেন রানা।

মামলার অভিযোগে বলা হয়েছে, টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়ন যুবলীগের নেতা শামীম ও মামুন ২০১২ সালের ১৬ জুলাই তাঁদের বাড়ি থেকে মোটরসাইকেলে করে টাঙ্গাইল শহরে এসে নিখোঁজ হন। পরের দিন শামীমের মা আছিয়া খাতুন সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এক বছর পর ২০১৩ সালের ৯ জুলাই নিখোঁজ মামুনের বাবা টাঙ্গাইল আদালতে হত্যা মামলা করেন।

টাঙ্গাইল-৩ আসনের সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানা মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলারও আসামি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com