বুধবার, ২৭ মে ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

শিরোনামঃ
ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান ‎লালমনিরহাটে ডিসি পার্ক আবাসনে ৩ ভাই-বোন পেলেন নতুন ঘর, দায়িত্ব নিলেন ত্রাণমন্ত্রী দুলু উলিপুরে ভিজিএফের ১০৪ স্লিপসহ আটক ব্যক্তি রাতে মুক্ত, জনমনে প্রশ্ন অসহায় মানুষের মুখে ঈদের হাসি ফুটাতে ‘সত্যের কণ্ঠ যুব কল্যাণ সংগঠন’-এর ব্যতিক্রমী মানবিক উদ্যোগ ভালুকায় ৩.৪ মাত্রার মৃদু ভূমিকম্প, ঢাকাসহ কেঁপে উঠল বিভিন্ন এলাকা তারেক রহমান ১০০ দিনে কী কী চ্যালেঞ্জের মুখোমুখি হলেন

হত্যা মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলাম ৫ দিনের রিমান্ডে

হত্যা মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলাম ৫ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: রাজধানীর উত্তরা পূর্ব থানার হত্যা মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৩ নভেম্বর) এ রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

একই মামলায় অ্যাডভোকেট মমতাজ উদ্দিন আহমেদ মেহেদীর তিনদিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

এর আগে, গত ৭ নভেম্বর মোহাম্মদপুর থানার তিনটি হত্যা মামলায় জামিন নামঞ্জুর করে আতিকুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন আদালত।

শিক্ষার্থী রফিক হাসান হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে হাজির করা হয়। পরে মোহাম্মদপুর থানার আরও দুই হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়।

উল্লেখ্য, গত ১৬ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে গ্রেপ্তার হন ডিএনসিসির সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com