সোমবার, ২২ Jun ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
আইন-আদালত ডেস্ক:: সড়ক দুর্ঘটনা রোধে যানবাহনের অভ্যন্তরীণ ও বাহ্যিক ফিটনেস জরিপে একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট হয়েছে।
সোমবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচার মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই রিটের ওপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী তানভীর আহমেদ।
তানভীর আহমেদ বলেন, যানবাহনগুলোর লুকিং গ্লাস, ব্রেক লাইট, সিগন্যাল লাইট ঠিক নেই। এমনকি অনেক যানবাহনের অভ্যন্তরীণ ও বাহ্যিক ফিটনেসও নেই। এসব যানবাহনের কারণে যেখানে-সেখানে সড়ক দুর্ঘটনা ঘটছে। মানুষ প্রাণ হারাচ্ছে। এ অবস্থায় সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে রিটটি করা হয়েছে।