শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

স্বাধীনতা কাপ ফুটবলে ড্র করেও বিদায় মুক্তিযোদ্ধার

মুজিবুর রহমান বাবু, ই-কণ্ঠ২৪ ডটকম : স্বাধীনতা কাপ ফুটবলের গ্রুপপর্ব ড্র করেও বিদায় নিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। সোমবার ৬ ডিসেম্বর কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে সেনাবাহিনীর বিপক্ষে ১-১ গোলে ড্র করে ছিটকে পড়ে সাবেক চ্যাম্পিয়নরা।

ম্যাচের অষ্টম মিনিটে আবদুল্লা জেমের গোলে এগিয়ে গিয়েছিল মুক্তিযোদ্ধা। ম্যাচের ৮০ মিনিট পর্যন্ত লিড ধরে রেখে জয়ের দিকেই এগিয়ে চলছিল দলটি। কিন্তু ৮৮ মিনিটে গোল খেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় তারা। ম্যাচ শেষ হওয়ার দুই মিনিট আগে বাংলাদেশ সেনাবাহিনীর সমতাসূচক গোলটি করেছেন শামিমুল। দলের মাহবুব দুটি হলুদ কার্ড পেয়ে মাঠ ছাড়লে সেনাাহিনীকে শেষের দিকে ১০ জন নিয়ে খেলতে হয়। এই ড্রতে নিজেদের শেষ ম্যাচে এসে পয়েন্টের খাতা খুলল মুক্তিযোদ্ধা। কিন্তু তাতে কোন ফায়দা লুটতে পারেনি তারা।

তিন ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে চার দলের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল তারা। নিশ্চিত হয়েছে তাদের। তাদের কপাল খারাপÑম্যাচে আগে গোল করে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত এই অগ্রগামিতা আর ধরে রাখতে পারেনি তারা। গোল করেন মুক্তির আইমান ও সেনাবাহিনীর সামিউল। চার পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে সেনাবাহিনী। সাইফ ও মোহামেডানের ম্যাচের ফলের ওপর নির্ভর করছে সেনাবাহিনীর ভাগ্য।

দুই দলের এই ড্রয়ে শেষ আট নিশ্চিত হয় গ্রুপের অপর দল সাইফ স্পোর্টিং ক্লাবের। তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে সাইফ-মোহামেডান ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে সেনাবাহিনীকে। সাইফ জিতলে বাদ পড়বে মোহামেডান তবে সাদা-কালোরা জিতলে নিশ্চিত হবে তাদের শেষ আট। আর ড্র হলে হেড টু হেড বা গোল ব্যবধানে সেনাবাহিনী বা মোহামেডানের যেকোন এক দল চূড়ান্ত হবে। ৫৯ মিনিটে প্রায় মাঝমাঠ থেকে জাপানিজ ফুটবলার তেতসুওয়াকি বল বাড়িয়ে দেন স্বদেশী ফুটবলার ছোমাকে। তবে পোস্টে শট নিতে একটু বেশি সময় নিয়ে ফেলেন এই ফুটবলার। শেষ পর্যন্ত পোস্ট লক্ষ্য করে শট নিলেও ফিস্ট করে বল ফিরিয়ে দেন সেনাবাহিনীর গোলরক্ষক।

৬৪ মিনিটে সতীর্থর কাছ থেকে বক্সের ডান প্রান্তে বল পেয়ে শট নিয়েছিলেন রঞ্জু শিকদার। কিন্তু বল পোস্টে রাখতে পারেননি। পরের মিনিটেই সুযোগ এসেছিল মুক্তিরও। আইমানের দূরপাল্লার কিক ছিল বেশ দুর্বল। যে কারণে বল গ্রিপে নিতে খুব একটা বেগ পেতে হয়নি গোলরক্ষক আলমগীরের। ৭৪ মিনিটে ছোমাকে বক্সে ফাউল করেন সেনাবাহিনীর মাহবুব। পেনাল্টি পায় মুক্তিযোদ্ধা।

তবে গোল ব্যবধান বাড়ানোর সহজ সুযোগটি হাতছাড়া করেন টেটসওয়াকি। তার স্পটকিক চলে যায় বারের উপর দিয়ে। ৮০ মিনিটে পেনাল্টি পায় সেনাবাহিনীও। ৮৮ মিনিটে সামিউলের গোলে ম্যাচে ফিরে সেনাবাহিনী (১-১)।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com