রবিবার, ২১ Jun ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

সাবেক এমপি রানার জামিন স্থগিতই থাকছে

নিজস্ব প্রতিবেদক::

যুবলীগের ২ নেতা হত্যা মামলায় টাঙ্গাইল-৩ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানাকে হাইকোর্টের দেওয়া জামিনের ওপর স্থগিতাদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।

মঙ্গলবার জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদন নিষ্পত্তি করে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ। রানার পক্ষে ছিলেন অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার, মনসরুল হক চৌধুরী ও সাঈদ আহমেদ রাজা।

এর আগে এ মামলায় হাইকোর্ট রানাকে জামিন দিয়েছিলো। পরে রাষ্ট্রপক্ষের আবেদনে চেম্বার আদালত তা স্থগিত করে পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠায়। আজ আপিল বিভাগ সে স্থগিতাদেশ কন্টিনিউ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com