রবিবার, ২১ Jun ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

সাত বছরে ৬৩ বার পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদক::

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন গত সাত বছরে এ নিয়ে ৬৩ বারের মতো পেছালো।

রবিবার (১৭ ফেব্রুয়ারি) প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও জমা দেয়নি মামলার তদন্ত সংস্থা র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। তাই ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস আগামী ৩১ মার্চ প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য করেন।

শেরেবাংলা নগর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা ইউসুফ এ তথ্য জানিয়েছেন।

এ হত্যা মামলায় রুনির বন্ধু তানভীর রহমানসহ মোট আসামি ৮ জন। অন্য আসামিরা হলো- বাড়ির নিরাপত্তা রক্ষী এনাম আহমেদ ওরফে হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, বকুল মিয়া, মিন্টু ওরফে বারগিরা মিন্টু ওরফে মাসুম মিন্টু, কামরুল হাসান অরুণ, পলাশ রুদ্র পাল ও আবু সাঈদ। আসামিদের প্রত্যেককে একাধিবার রিমান্ডে নেওয়া হলেও তাদের কেউই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়নি।

উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে ঢাকার পশ্চিম রাজাবাজারে সাগর সারওয়ার ও রুনি নিজেদের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com