শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন

সব সংস্করণের চুক্তিতে সাকিবসহ ৫ ক্রিকেটার, চুক্তিতে বাদ সৌম্য, সাইফউদ্দিনরা

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ বিসিবির এই বছরের কেন্দ্রীয় চুক্তি ঘোষতা করা হয়েছে। চুক্তিতে ২১ ক্রিকেটারকে এবার রাখা হয়েছে। টেস্ট, ওয়ানডে, টি-২০ সব ফরমেটের চুক্তিতে অলরাউন্ডার সাকিব আল হাসানসহ ৫ ক্রিকেটারকে রাখা হয়েছে। সাকিব, উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামকে তিন ফরমেটের চুক্তিতেই রাখা হয়েছে। গতবারের চুক্তিতেও এ ৫ ক্রিকেটারই ছিলেন তিন ফরমেটের চুক্তিতে। এবারও তারাই আছেন।

যে কারণে তিন সংস্করণের চুক্তিতে সাকিব। টেস্ট ক্রিকেটে অলরাউন্ডার সাকিব আল হাসানের আগ্রহ নিয়ে আছে সংশয়, তার প্রাপ্যতা নিয়ে আছে প্রশ্ন। সামনের পথচলায় সাদা পোশাকে এই অলরাউন্ডারকে কতটা দেখা যাবে, সেসব নিয়ে আছে জোর আলোচনা। তবে তিন সংস্করণেই পাওয়া যাবে, এই তথ্য পেয়েই তাকে কেন্দ্রীয় চুক্তিতে সব সংস্করণে রাখা হয়েছে বলে জানালেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন।

গত ডিসেম্বরে নিউ জিল্যান্ডে টেস্ট সফরে সাকিব যাননি পারিবারিক কারণে ছুটি পাওয়ায়। এবার দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন না শারীরিক ও মানসিকভাবে খেলার মতো অবস্থায় না থাকায়। গত বছর শ্রীলঙ্কাতেও টেস্ট সফরে তিনি যাননি।

টেস্ট ও ওয়ানডে চুক্তিতে তামিম, শুধু টেস্টের চুক্তিতে মুমিনুল, ওয়ানডে ও টি-২০র চুক্তিতে মাহমুদুল্লাহ রিয়াদ
ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল আগামী ৬ মাস টি-২০ ক্রিকেট খেলবেন না। তা আগেই জানিয়েছেন। তাই টি-২০ চুক্তি থেকে তামিমকে বাদ দেওয়া হয়েছে। আর টেস্ট অধিনায়ক মুমিনুল হক যেহেতু শুধু টেস্টের জন্যই বিবেচিত হন। তাই মুমিনুলকে শুধু টেস্টের চুক্তিতেই রাখা হয়েছে। টি-২০ দলের অধিনায়ক অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ টেস্ট থেকে অবসর নিয়েছেন। রিয়াদকে ওয়ানডে ও টি২০ দলের চুক্তিতে রাখা হয়েছে।

চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছে সাইফউদ্দিন, রাহী, সৌম্য, শামিম, সাইফকে
‘অনিয়মিত’ সৌম্য, রাহীরা-‘চোটে’ সাইফউদ্দিন বাদ ॥ তরুণদের আগ্রহ বাড়াতে চুক্তিতে রাব্বি-জয়। এরআগে ২৪ ক্রিকেটারকে চুক্তিতে রাখা হয়েছিল। এবার চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছে মোহাম্মদ সাইফউদ্দিন, আবু জায়েদ রাহী, সৌম্য সরকার, শামিম হোসেন পাটোয়ারি, সাইফ হাসানকে। এবার চুক্তিতে নতুন যোগ হয়েছেন ইয়াসির আলী রাব্বি, মাহমুদুল হাসান জয়।

টেস্টের চুক্তিতে ১৪ ক্রিকেটার, ওয়ানডের চুক্তিতে ১০ ক্রিকেটার ও টি-২০’র চুক্তিতে ১২ ক্রিকেটারকে রাখা হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে ডিসে¤॥^র চুক্তির মেয়াদ থাকবে। চুক্তিতে নতুন যোগ হয়েছেন রাব্বি, জয় তিন ফরমেটে ৫ ক্রিকেটারের সাথে টেস্ট ও ওয়ানডের চুক্তিতে তামিমের সাথে মেহেদি হাসান মিরাজও আছেন।

শুধু টেস্টের চুক্তিতে মুমিনুলসহ স্পিনার তাইজুল ইসলাম, ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত, পেসার এবাদত হোসেন চৌধুরী, ওপেনার সাদমান ইসলাম, ব্যাটসম্যান ইয়াসির আলী রাব্বি, মাহমুদুল হাসান জয় রয়েছেন।

ওয়ানডে ও টি-২০তে রিয়াদসহ পেসার মুস্তাফিজুর রহমান ও আফিফ হোসেন ধ্রুব আছেন। শুধু টি২০ ক্রিকেটে উইকেটরক্ষক-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, নাঈম শেখ ও শেখ মেহেদি হাসান রয়েছেন। টেস্ট, ওয়ানডে, টি২০’র চুক্তিতে থাকা ক্রিকেটাররা : সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

টেস্ট, ওয়ানডের চুক্তিতে থাকা ক্রিকেটাররা ॥ তামিম ইকবাল, মেহেদি হাসান মিরাজ।

টেস্টের চুক্তিতে থাকা ক্রিকেটাররা ॥ মুমিনুল হক, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, এবাদত হোসেন চৌধুরী, সাদমান ইসলাম, ইয়াসির আলী রাব্বি, মাহমুদুল হাসান জয়।

ওয়ানডে, টি-২০’র চুক্তিতে থাকা ক্রিকেটাররা ॥ মাহমুদুল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, আফিফ হোসেন ধ্রুব।টি২০’র চুক্তিতে থাকা ক্রিকেটাররা ॥ নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, নাঈম শেখ, শেখ মেহেদি হাসান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com