সোমবার, ২২ Jun ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

শ্রীলংকায় বৌদ্ধ-মুসলিম দাঙ্গার ঘটনায় ভীক্ষুর ৬ বছরের কারাদণ্ড

আইন-আদালত ডেস্ক রিপোর্ট:: শ্রীলংকায় বৌদ্ধ-মুসলিম দাঙ্গায় উসকানি দেয়ার অভিযোগে এক ভীক্ষুকে ৬ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। বুধবার এ রায় দেয়া হয়। কারাদণ্ডপ্রাপ্ত ভীক্ষু গেল মাসে এক নিখোঁজ সাংবাদিকের স্ত্রীকে ভয় দেখানোর জন্যও অভিযুক্ত হয়েছিলেন।

ভীক্ষুর নাম গালাগোদা অ্যাথে নানাসারা। তিনি উগ্রপন্থী বধু বালা সেনা-বিবিএসের প্রধান। এ সংগঠনের বিরুদ্ধে শ্রীলংকায় মুসলিম ও খ্রীস্টান বিরোধী দাঙ্গায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।

তার বিরুদ্ধে ২০১৪ সালের পর থেকে মুসলিম বিরোধী সহিংসতা, র্ঘণা ছড়ানোর বক্তব্য এবং মুসলমানদের পবিত্র গ্রন্থ আল কোরান অবমাননার অভিযোগ আনা হয়।
শুনানির সময় নানাসারা আদালতে চিৎকার করতে থাকেন। এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছে বিবিএসের কর্মকর্তারা। সংগঠনটির এক কর্মকর্তা এ রায় উদ্দেশ্য প্রণোদিত বলে আখ্যায়িত করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com