বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান ‎লালমনিরহাটে ডিসি পার্ক আবাসনে ৩ ভাই-বোন পেলেন নতুন ঘর, দায়িত্ব নিলেন ত্রাণমন্ত্রী দুলু উলিপুরে ভিজিএফের ১০৪ স্লিপসহ আটক ব্যক্তি রাতে মুক্ত, জনমনে প্রশ্ন অসহায় মানুষের মুখে ঈদের হাসি ফুটাতে ‘সত্যের কণ্ঠ যুব কল্যাণ সংগঠন’-এর ব্যতিক্রমী মানবিক উদ্যোগ ভালুকায় ৩.৪ মাত্রার মৃদু ভূমিকম্প, ঢাকাসহ কেঁপে উঠল বিভিন্ন এলাকা তারেক রহমান ১০০ দিনে কী কী চ্যালেঞ্জের মুখোমুখি হলেন

শ্যামল, মোজাম্মেল ও শাহরিয়ার ৭ দিনের রিমান্ডে

শ্যামল, মোজাম্মেল ও শাহরিয়ার ৭ দিনের রিমান্ডে

আদালত প্রতিবেদক:: রমনা থানার লিজা হত্যা মামলায় একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি ও লেখক শাহরিয়ার কবির এবং একাত্তর টেলিভিশনের সিইও মোজাম্মেল হক বাবুর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

অন্যদিকে ভাসানটেক থানার আরেক হত্যা মামলায় দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সানা উল্লাহ এ রিমান্ডের আদেশ দিয়েছেন।

রমনা মডেল থানার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. পায়েল হোসেন শাহরিয়ার কবির ও মোজাম্মেল বাবুর ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

এর আগে সোমবার সকাল ৬টার দিকে ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত এলাকা থেকে মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তকে আটক করা হয়।

একই দিন রাত ১২টার দিকে বনানীর বাসা থেকে একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার করে তেজগাঁও থানা পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com