সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

শিরোপার লক্ষ্য নিয়ে নেপাল যাচ্ছে বাংলাদেশের টার্গেটবল দল

শিরোপার লক্ষ্য নিয়ে নেপাল যাচ্ছে বাংলাদেশের টার্গেটবল দল

স্পোর্টস ডেস্ক ॥ প্রেসিডেন্ট কাপ আন্তর্জাতিক টার্গেটবল টুর্নামেন্টে অংশ নিতে নেপাল যাচ্ছে বাংলাদেশ পুরুষ ও নারী দল। ছয়দশের অংশগ্রহণে অনুষ্ঠেয় এই প্রতিযোগিতার দুই বিভাগেই শিরোপা জয়ের লক্ষ্য লাল-সবুজের প্রতিনিধিদের।

মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর সংবাদ সম্মেলনে এ তথ্য জানান টার্গেটবল অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আবুমা. আহসানুল হাবিব। এ সময় উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি বিএম সহিদুজ্জামান, সহ-সভাপতি দলোয়ার হোসেন সুজন, সাধারণ সম্পাদক দীন ইসলাম ও কোষাধ্যক্ষ মাসলেহ উদ্দিন।

আগামী ৬থকে ৯ অক্টোবরনপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। এতে অংশ নিতে ৪৩ সদস্যের বাংলাদেশ দল ৪ অক্টোবর নেপালের উদ্দেশে রওয়ানা হয়ে

প্রেসিডেন্ট কাপ আন্তর্জাতিক টার্গেটবল টুর্নামেন্টে অংশ নিতে নেপাল যাচ্ছে বাংলাদেশ পুরুষ ও নারী দল। ছয়দশের অংশগ্রহণে অনুষ্ঠেয় এই প্রতিযোগিতার দুই বিভাগেই শিরোপা জয়ের লক্ষ্য লাল-সবুজের প্রতিনিধিদের।

পুরুষ দলের অধিনায়ক মেহেদী হাসান বলেন, ‘আগেও দুবার আমরা আন্তর্জাতিক আসরে চ্যাম্পিয়ন হয়েছিলাম। এবারও সেই আশা নিয়ে যাচ্ছি। দেশের জন্য সম্মান বয়ে আনতে চাই।’

নারী দলের অধিনায়ক সারাবান তহুরাও শিরোপা জয়ের প্রত্যয় জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা ভালো অনুশীলন করেছি। তাই শিরোপা জিততেই যাচ্ছি।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com