সোমবার, ২২ Jun ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

শহিদুলের জামিন শুনানি আগামী সপ্তাহে

আইন-আদালত ডেস্ক:: আলোকচিত্রী শহিদুল আলমের জামিন শুনানি আগামী সপ্তাহে অনুষ্ঠিত হবে। বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় আজ বুধবার এই বেঞ্চে জামিন আবেদনটি উপস্থাপন করা হলে শুনানির জন্য আগামী সপ্তাহ নির্ধারণ করেন আদালত। শহিদুল আলমের পক্ষে আদালতে শুনানি করেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া।

গতকাল ১৮ সেপ্টেম্বর হাইকোর্টে জামিন আবেদন করেন শহিদুল আলম। দ্বিতীয়বারের মতো হাইকোর্টে জামিন আবেদন করেন তিনি।

গত ১১ সেপ্টেম্বর নিম্ন আদালতে শহিদুল আলমের জামিন নামঞ্জুর হয়। এর আগে গত ৪ সেপ্টেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় আলোকচিত্রী শহিদুল আলমের জামিন আবেদন শুনতে বিব্রতবোধ করেন হাইকোর্টের অন্য একটি বেঞ্চ।

গত ২৮ আগস্ট হাইকোর্টে শহিদুল আলমের জামিন বিষয়ে আবেদন করেন তার আইনজীবীরা। গত ১২ আগস্ট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় আলোকচিত্রী শহিদুল আলমকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। ৬ আগস্ট রাজধানীর রমনা থানায় করা মামলায় শহিদুল আলমের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দেন।

গত ৫ আগস্ট রাতে রাজধানীর ধানমণ্ডির বাসা থেকে শহিদুল আলমকে আটক করে ডিবি পুলিশ। মামলায় তার বিরুদ্ধে ফেসবুক ও ইলেকট্রনিক মিডিয়ায় সরকারের বিরুদ্ধে অপপ্রচার ও শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার অভিযোগ আনা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com