শনিবার, ২৭ Jun ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শরীয়তপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু শরীয়তপুর প্রতিনিধি:: শরীয়তপুরের গোসাইরহাটে পুকুরের পানিতে ডুবে আয়ান (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুরে গোসাইরহাট উপজেলার কাকুইসার গ্রামে এ ঘটনা ঘটে। শিশু আয়ান ওই এলাকার প্রবাসী মো. সাগর আহমেদের ছেলে।
হাসপাতাল ও মৃতের পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শুক্রবার দুপুরে বাড়ির আঙ্গিনায় খেলাধুলা করছিল আয়ান। একপর্যায়ে সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে তাকে দেখতে না পেলে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে ভেসে থাকতে দেখে স্থানীয় ও তার স্বজনরা। এরপর শিশু আয়ানকে উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাফিজুর রহমান মিয়া মুঠোফোনে বলেন, পানিতে পড়ে আয়ান নামে এক শিশুকে নিয়ে আসা হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষা শেষে তার মৃত্যুর বিষয়ে নিশ্চিত হই।