শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

রাঙামাটির সঙ্গে সারাদেশের বাস চলাচল বন্ধ

রাঙামাটি প্রতিনিধি:: সৌদিয়া পরিবহনের সঙ্গে দ্বন্দ্বের জেরে রাঙামাটির সঙ্গে সারাদেশের বাস চলাচল বন্ধ রেখেছেন চট্টগ্রাম-রাঙামাটি মোটর মালিক সমিতি।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল থেকে কোনো বাস ছেড়ে যায়নি। বিআরটিসির বাস চলাচল করলেও তাদের গাড়ি আটকে দেওয়ার অভিযোগ রয়েছে। ফলে বিপাকে পড়েছেন যাত্রীরা।

পরিবহন শ্রমিক ও মোটর মালিক সমিতি সূত্রে জানা গেছে, সৌদিয়া পরিবহন তাদের একটি বাস রাঙামাটি-ঢাকা রুটে যাত্রী পরিবহন শুরু করে। চট্টগ্রাম-রাঙামাটি মালিক সমিতিতে টোকেন ফি জমা দেওয়ার কথা থাকলেও সেটা তারা দেয়নি। ফলে বুধবার সমিতির নেতারা সৌদিয়া কাউন্টার বন্ধ করে দেন। পরে প্রশাসনের হস্তক্ষেপে কাউন্টারটি চালু হয়। এরই প্রতিবাদে ঘোষণা ছাড়াই বৃহস্পতিবার সকাল থেকে বাস চলাচল বন্ধ করে দেন মালিক সমিতি।

চট্টগ্রাম-রাঙামাটি মালিক সমিতির রাঙামাটি অংশের সভাপতি সাইফুল ইসলাম শাকিল জানান, শুনেছি, চট্টগ্রামের রাউজান থেকে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে রাউজানের সঙ্গে আলোচনা চলছে।

রাঙামাটির জেলা প্রশাসনের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন জানান, ‍হঠাৎ এমন ঘটনা অপ্রত্যাশিত। দ্রুত কিভাবে সমস্যা সমাধান করা যায়, সেই বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। আশা করছি, দ্রুতই সমাধান আসবে।

রাঙামাটি বাস মালিক সমিতি মূলত চট্টগ্রামের রাউজান থেকে নিয়ন্ত্রিত হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com