শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

 রহমতগঞ্জকে হারালো স্বাধীনতা ক্রীড়া সংঘ

মুজিবুর রহমান বাবু, ই-কন্ঠ২৪ ডটকম : কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে স্বাধীনতা কাপ ফুটবলে শুক্রবার একটি খেলা অনুষ্ঠিত হয় ‘এ’ গ্রুপের এই খেলায় প্রিমিয়ার লীগের নবাগত দল স্বাধীনতা ক্রীড়া সংঘ ম্যাচে ৩-২ গোলে হারায় রহমতগঞ্জ এমএফএসকে। তাদের জয়ে গ্রুপের পয়েন্ট টেবিলের লড়াইও জমে উঠেছে। ম্যাচে দু’-দুবার এগিয়ে গিয়েও হেরে যায় রহমতগঞ্জ। ১ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে এই গ্রুপে তিন দলের মধ্যে দুইয়ে আছে স্বাধীনতা। পক্ষান্তরে ১ ম্যাচে শূন্য পয়েন্ট নিয়ে তলানিতে আছে ‘ডাইলপট্টি’ খ্যাত রহমতগঞ্জ।

১ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ঢাকা আবাহনী। শুরুতে পিছিয়ে পড়ার ধাক্কা সামলে উঠল স্বাধীনতা ক্রীড়া সংঘ। ৩ মিনিটেই গোলের দেখা পেয়ে যায় পুরান ঢাকার ক্লাব রহমতগঞ্জ। মাঝমাঠ থেকে মিডফিল্ডার সানোয়ার হোসেন স্বাধীনতার দুই ডিফেন্ডারের মাঝখান দিয়ে উঁচু লম্বা থ্রু পাস ফেলেন সতীর্থ ঘানা ফরোয়ার্ড ফিলিপের উদ্দেশ্যে। বল ধরে ফিলিপ দ্রুতগতিতে ঢুকে পড়েন স্বাধীনতার বক্সের ভেতরে। পেছনে বাধা দিতে ছোটেন ওই দুই ডিফেন্ডার। এদিকে বিপদ বুঝে সামনে এগিয়ে আছেন স্বাধীনতার গোলরক্ষক সারোয়ার জাহান। তাকে কোনরকম সুযোগ দেননি ফিলিপ। ডান পায়ের গড়ানো প্লেসিং শটে লক্ষ্যবেদ করে উল্লাসে মেতে ওঠেন ফিলিপ (১-০)। আবাহনীর কাছে ২-১ গোলে হেরে প্রতিযোগিতা শুরু করা স্বাধীনতা ক্রীড়া সংঘের দুই ম্যাচে পয়েন্ট ৩।

সমান পয়েন্ট আবাহনীর। পয়েন্টের খাতা খুলতে না পারা রহমতগঞ্জ সবশেষ ম্যাচে মুখোমুখি হবে আবাহনীর; ওই ম্যাচেই নির্ধারিত হবে কোন দুই দল পাবে কোয়ার্টার-ফাইনালের টিকেট। ১৬ মিনিটে সমতায় ফেরে স্বাধীনতা। কর্নার পায় তারা। বক্সের ভেতরে জটলার মধ্যে শট নেন বসনিয়ান ফরোয়ার্ড নেদো তুরকোভিচ। বল পোস্টে লেগে ফিরে আসে।

ফিরতি (সাইডভলি) শটে প্রতিপক্ষের জাল কাঁপান পোলিশ ফরোয়ার্ড রাফাল আউরেলিউজ যাবোরস্কি (১-১)। ২৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে রহমতগঞ্জ। ডান প্রান্ত দিয়ে প্রতিপক্ষের বক্সের ভেতরে ঢুকে গড়ানো কাটব্যাক করেন ফিলিপ। সেই বলে ডান পায়ের জোরালো শটে বল জালে পাঠান সানোয়ার হোসেন (২-১)। গোলরক্ষক সারোয়ার ঝাঁপিয়ে পড়েও বলের নাগাল পাননি।

দ্বিতীয়ার্ধে শুরুতেই সমতা টানে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের সেরা হয়ে এ প্রতিযোগিতায় খেলার সুযোগ পাওয়া স্বাধীনতা ক্রীড়া সংঘ। ৫০তম মিনিটে সাব্বির হোসেনের ক্রসে গোলটি করেন তুর্কোভিচ। ৭২ মিনিটে আবারও এগিয়ে যায় স্বাধীনতা। জাবোরোভস্কির শট গোললাইন থেকে ক্লিয়ার করতে গিয়ে মুহূর্তে সেই বল রহমতগঞ্জের বদলি ডিফেন্ডার আল আমিনের পায়ে লেগে জালে জড়িয়ে যায়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com