শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন

যুব আরচারিতে হিমুর জাতীয় রেকর্ড

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ২৪ ডটকম ॥ ন্যাশনাল ইয়ুথ র‌্যাংকিং টুর্নামেন্ট-২ এ বৃহস্পতিবার ১০ মার্চ হিমু বাছাড় (বিকেএসপি) অনুর্ধ-২১ (জুনিয়র) ক্যাটাগরিতে বালকে ৬৯৯ স্কোর করে পূর্বের রেকর্ড (মোহাম্মদ আশিকুজ্জামান ৬৯৫) ভঙ্গ করে নতুন জাতীয় রেকর্ড করেছেন।

১০ মার্চ বৃহস্পতিবার টঙ্গিস্থ আরচ্যারী ট্রেনিং সেন্টার, শহীদ আহসান উল্লাহ্ মাস্টার স্টেডিয়ামে ‘ন্যাশনাল ইয়ুথ র‌্যাংকিং টুর্নামেন্ট-২’ অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে কোয়ালিফিকেশন রাউন্ডে অনুর্ধ২১ (জুনিয়র) ক্যাটাগরিতে রিকার্ভ ইভেন্টে ৭০মিটার দূরত্বে ৭২টি তীর ছুড়ে বালকদের মধ্যে আব্দুর রহমান আলিফ (বিকেএসপি) ৬৫৭ স্কোর করে ১ম, মো: সাগর ইসলাম (বিকেএসপি) ৬৪৯ স্কোর করে ২য় ও প্রদীপ্ত চাকমা (বিকেএসপি) ৬২২ স্কোর করে ৩য় হন। একই ক্যাটাগরিতে বালিকাদের মধ্যে দিয়া সিদ্দিকী (বিকেএসপি) ৬৪১ স্কোর করে ১ম, ফামিদা সুলতানা নিশা (বিকেএসপি) ৬২৬ স্কোর করে ২য় ও মোসাম্মৎ রাবেয়া খাতুন (বাংলাদেশ বিমান বাহিনী) ৫৪৪ স্কোর করে ৩য় হন। কম্পাউন্ড ইভেন্টে ৫০মিটার দূরত্বে ৭২টি তীর ছুড়ে বালকদের মধ্যে হিমু বাছাড় (বিকেএসপি) ৬৯৯ স্কোর করে ১ম, রাদিন বিন তালেব (বিকেএসপি) ৬৭৫ স্কোর করে ২য় ও ইয়াছির আরাফাত আপন (বিকেএসপি) ৬৬৯ স্কোর করে ৩য় হন। একই ইভেন্টে বালিকাদের মধ্যে পুস্পিতা জামান (বিকেএসপি) ৬৬৪ স্কোর করে ১ম ও সুমাইয়া খাতুন (বাংলাদেশ পুলিশ আরচ্যারী ক্লাব) ৬২৭ স্কোর করে ২য় হন।

অনুর্ধ্ব-১৮ (ক্যাডেট) ক্যাটাগরিতে রিকার্ভ ইভেন্টে ৬০মিটার দূরত্বে ৭২টি তীর ছুড়ে বালকদের মধ্যে মো: রাকিব মিয়া (বিকেএসপি) ৬৬৯ স্কোর করে ১ম, মো: রিদয় আহমেদ (বিকেএসপি) ৬৩৯ স্কোর করে ২য় ও মো: আল-আমিন (বাংলাদেশ পুলিশ আরচ্যারী ক্লাব) ৬২২ স্কোর করে ৩য় হন। একই ক্যাটাগরিতে বালিকাদের মধ্যে রজনী আক্তার (বিকেএসপি) ৬২০ স্কোর করে ১ম, উম্যা চিং মারমা (বিকেএসপি) ৬০১ স্কোর করে ২য় ও মোসাম্মৎ ইতি খাতুন (বাংলাদেশ পুলিশ আরচ্যারী ক্লাব) ৫৯৪ স্কোর করে ৩য় হন। কম্পাউন্ড ইভেন্টে ৫০মিটার দূরত্বে ৭২টি তীর ছুড়ে বালকদের মধ্যে মো: আসিফ মাহমুদ বাপ্পী (বিকেএসপি) ৬৮১ স্কোর করে ১ম, শেখ আশ্রাফুল ইসলাম (বিকেএসপি) ৬৬২ স্কোর করে ২য় ও শ্রী তপু রায় (বিকেএসপি) ৬৬০ স্কোর করে ৩য় হন। কম্পাউন্ড ইভেন্টে ৫০মিটার দূরত্বে ৭২টি তীর ছুড়ে বালিকাদের মধ্যে মোসাম্মৎ উর্মি খাতুন (বিকেএসপি) ৬৭১ স্কোর করে ১ম, উম্মে হাবিবা অনন্যা (বিকেএসপি) ৫৩৭ স্কোর করে ২য় ও মোসাম্মৎ সুমি আক্তার (বিকেএসপি) ৪৫৫ স্কোর করে ৩য় হন।

অনুর্ধ্ব-১৫ (ইয়াংস্টার) ক্যাটাগরিতে রিকার্ভ ইভেন্টে ৪০মিটার দূরত্বে ৭২টি তীর ছুড়ে বালকদের মধ্যে আহনাফ সাকিব (বিকেএসপি) ৬৫৫ স্কোর করে ১ম, হরি বচ্ছন চাকমা (বিকেএসপি) ৬৩৫ স্কোর করে ২য় ও মো: আশিক ইসলাম (বিকেএসপি) ৬২৭ স্কোর করে ৩য় হন। একই ক্যাটাগরিতে বালিকাদের মধ্যে অনন্যা পারভিন তিশা (বিকেএসপি) ৫৯১ স্কোর করে ১ম, অনামিকা (বিকেএসপি) ৫৫২ স্কোর করে ২য় ও মোসাম্মৎ শিলা আক্তার (বিকেএসপি) ৫৩৯ স্কোর করে ৩য় হন।

ফাইনাল রাউন্ডের ফলাফল:
অনুর্ধ্ব-২১ (জুনিয়র) ক্যাটাগরিতে রিকার্ভ ইভেন্টে ৭০মিটার দূরত্বে বালকদের মধ্যে মো: সাগর ইসলাম (বিকেএসপি) ৬-০ সেটে আব্দুর রহমান আলিফ (বিকেএসপি) কে পরাজিত করে ১ম স্থান অর্জন করেন। বালিকাদের মধ্যে দিয়া সিদ্দিকী (বিকেএসপি) ৬-০ সেটে মোসাম্মৎ রাবেয়া খাতুন (বিকেএসপি) কে পরাজিত করে ১ম স্থান অর্জন করেন। কম্পাউন্ড ইভেন্টে ৫০ মিটার দূরত্বে বালকদের মধ্যে হিমু বাছাড় (বিকেএসপি) ১৪৫-১৩৮ স্কোরে রাদিন বিন তালেব (বিকেএসপি) কে পরাজিত করে ১ম স্থান অর্জন করেন। বালিকাদের মধ্যে পুস্পিতা জামান (বিকেএসপি) ১৪২-১২৬ স্কোরে সুমাইয়া খাতুন (বাংলাদেশ পুলিশ আরচ্যারী ক্লাব) কে পরাজিত করে ১ম স্থান অর্জন করেন।

অনুর্ধ্ব-১৮ (ক্যাডেট) ক্যাটাগরিতে রিকার্ভ ইভেন্টে ৬০মিটার দূরত্বে বালক বিভাগে রাকিব মিয়া (বিকেএসপি), বালিকা বিভাগে ইতি খাতুন (বাংলাদেশ পুলিশ আরচারি ক্লাব), কম্পাউন্ড বালকদের মধ্যে তপু রায় (বিকেএসপি), বালিকাদের মধ্যে সুমি আক্তার (বিকেএসপি); অনুর্ধ্ব-১৫ (ইয়ং স্টার) ক্যাটাগরিতে রিকার্ভ ইভেন্টে ৪০মিটার দূরত্বে বালকদের মধ্যে আহনাফ সাকিব (বিকেএসপি), বালিকাদের মধ্যে আমেনা পারভিন তিশা প্রথম স্থান অধিকার করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com