সোমবার, ২২ Jun ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
আইন-আদালত প্রতিবেদক::
দুদকের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসকে ৮ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
আজ সোমবার (১৪ জানুয়ারি) সকালে তাদেরকে জামিন দেওয়া হয়।
এর আগে বিশ কোটি ৭৬ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাসের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ১০ জানুয়ারি সোমবার রাজধানীর শাহজাহানপুর থানায় দুদকের সহকারী পরিচালক মো. সালাহউদ্দিন মামলাটি করেন।
এজাহারে বলা হয়- মির্জা আব্বাসের অবৈধভাবে অর্জন করা সম্পত্তি আফরোজা আব্বাসের নামে রাখা হয়। এতে স্ত্রীও অপরাধ করেছেন। দুদক সে প্রমাণ পেয়েছে। এর আগে রবিবার দুদক কমিশনের সভায় মামলাটি অনুমোদন দেওয়া হয়।