সোমবার, ২২ Jun ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন

মানিকগঞ্জে স্কুলছাত্র হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড

মানিকগঞ্জ প্রতিনিধি::

মানিকগঞ্জের সিঙ্গাইরে জহিরুল ইসলাম নামের এক স্কুলছাত্র হত্যায় চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ৩ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে জেলা দায়রা জজ আদালতের বিচারক শহিদলু আলম ঝিনুক এ রায় দেন।

মৃতুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন-রাকিবুল, সুলতান, সোহেল ও রফিক। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- রুবেল, সজীব ও আকিবুল।

মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ১৪ সেপ্টেম্বর সিঙ্গাইরের ধল্লা ইউনিয়নের খাসেরচর গ্রামের খোকন মিয়ার ছেলে অষ্টম শ্রেণির শিক্ষার্থী জহিরুল ইসলামকে তার বাড়ি থেকে মুঠোফোনে ডেকে নিয়ে যায় বাস্তা গ্রামের সুলতান। জহিরুল রাতে বাড়ি না ফেরায় তার মুঠোফোনে একাধিকবার ফোন করে বন্ধ পাওয়া যায়। পরের দিন বিষয়টি থানাকে জানালে পুলিশ ওই দিন বিকেলে সুলতানের বাড়িতে অভিযান চালায়। এসময় তল্লাশি করে ওই বাড়ি থেকে পুলিশ জহিরুলের মোবাইলের দুটি সিমকার্ড, হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র ও মাদকদ্রব্যসহ বিভিন্ন আলামত উদ্ধার করে।

নিখোঁজের দুই দিন পর ১৭ সেপ্টেম্বর দুপুরে সুলতানের বাড়ি সংলগ্ন প্রবাসী আব্দুল কাইয়ুমের বাড়ির বাথরুমের সেপটি ট্যাংকের ভেতর থেকে বস্তাবন্দি অবস্থায় জহিরুলের গলা ও হাত-পা বিচ্ছিন্ন ৫ টুকরা লাশ পাওয়া যায়।

নিহতের পিতা শেখ খোকন মিয়া ৮ জনকে বাদী করে সিঙ্গাইর থানায় মামলা দায়ের করেন। পুলিশ মামলার মূল আসামি সুলতানকে গ্রেফতার করতে পারে নি।

তদন্তকারী কর্মকর্তা আদালতে গত ২০১৭ সালে ৪ জুন মামলার অভিযোগপত্র দাখিল করেন। আদালতে মোট ২৭ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com