সোমবার, ২২ Jun ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
আইন-আদালত ডেস্ক রিপোর্ট:: দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে মানহানির ১১টি মামলায় চার সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ সোমবার এ জামিন আদেশ দেন।
আইনজীবী সূত্রে জানা গেছে, মানহানির অভিযোগে সিলেট, সুনামগঞ্জ, নড়াইল, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, জয়পুরহাট ও ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বেশকিছু মামলা দায়ের হয়।
এর আগে গত ২৯ জুলাই সুনামগঞ্জে হওয়া মানহানির এক মামলায় মাহমুদুর রহমানকে ৬ সপ্তাহের আগাম জামিন দেন হাইকোর্ট।
সোমবার আদালতে মাহমুদুর রহমানের জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মুহাম্মাদ আলী। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বসিরুল্লাহ।
এই জামিনের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।