বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

ভোটের মাঠে যাদের ৩ ভোটও নেই, তারা হুমকি দিচ্ছেন নির্বাচন হতে দেব না : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভোটের মাঠে যাদের ৩টা ভোটও নেই তারাই বড় গলায় নির্বাচন হতে না দেওয়ার হুমকি দিচ্ছেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, নির্বাচনের আর মাত্র ২৩ দিন বাকি। অথচ এখন কেউ কেউ বলছেন- নির্বাচন হবে না, বাধা দেব, করতে দেব না। খোঁজ নিয়ে দেখলে বোঝা যাবে, তাদের তিনটি ভোটও নেই। অথচ তারাই বড় গলায় বলছে, নির্বাচন হতে দেবে না।

তিনি বলেন, আমরা নির্বাচনের জন্য মুখিয়ে আছি। আমরা নির্বাচন চাই। জনগণের কাছে যাব- তারা যদি আমাদের চায়, আমরা থাকব; আর যদি না চায়, তাহলে বাদ। তখন আমরা বিরোধী দলে থাকব। আগে ভাগে এত হুমকি-ধমকির কী দরকার?

বিএনপি মহাসচিব বলেন, সবচেয়ে বেশি দুষ্টামি করছে তারা, যারা একসময় বাংলাদেশকেই স্বীকার করেনি। আমাদের কত মা-বোনকে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছে- এই ইতিহাস আমরা ভুলিনি। অনেক ত্যাগের বিনিময়ে দেশ আজ একটি পর্যায়ে এসেছে। সামনে নির্বাচন, যেখানে মানুষের অধিকার ফিরিয়ে দিয়ে একটি গণতান্ত্রিক দেশ গড়ার সুযোগ তৈরি হয়েছে।

এসময় ফখরুল সংস্কার প্রসঙ্গে বলেন, সরকারের প্রস্তাবের দুই বছর আগেই বিএনপি ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছে। এখন সরকার এ নিয়ে ব্যাপক প্রচারণা চালাচ্ছে। সংস্কার আসলে বিএনপিরই সন্তান- এ কথাও তিনি উল্লেখ করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com