বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

অসহায়দের স্বাবলম্বী করতে সেলাই মেশিন ও ফ্লাক্স বিতরণ

অসহায়দের স্বাবলম্বী করতে উদ্যোগ: সেলাই মেশিন ও ফ্লাক্স বিতরণ

নিজস্ব প্রতিবেদক  ঃ

অসহায় ও কর্মহীন মানুষের স্বাবলম্বী হওয়ার পথ তৈরি করতে “সত্যের কণ্ঠ যুব কল্যাণ সংগঠন”-এর উদ্যোগে সেলাই মেশিন ও চায়ের ফ্লাক্স বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। মানবিক এ উদ্যোগ সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এক আন্তরিক প্রচেষ্টা হিসেবে প্রশংসিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (বাস্তবায়ন পরিবীক্ষণ ও যুব সংগঠন) মোঃ আ. হামিদ খান। বিশেষ অতিথি ছিলেন উপ-পরিচালক এ কে এম শাহরিয়ার রেজা। এছাড়া কোতোয়ালী ইউনিট থানা যুব উন্নয়ন কর্মকর্তা কাজী বন্যা আহমেদ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অসহায় ও কর্মহীন মানুষের মধ্যে সেলাই মেশিন ও চায়ের ফ্লাক্স বিতরণ করা হয়। আয়োজকদের মতে, সেলাই মেশিন প্রাপ্তরা ঘরে বসেই আয়ের সুযোগ সৃষ্টি করতে পারবেন। অন্যদিকে, চায়ের ফ্লাক্স প্রাপ্তরা ক্ষুদ্র ব্যবসার মাধ্যমে জীবিকা নির্বাহে সক্ষম হবেন, যা তাদের আর্থিক স্বচ্ছলতা অর্জনে সহায়ক হবে।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এ ধরনের উদ্যোগ সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বাবলম্বী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি সংগঠনের এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান। একই সঙ্গে সরকারি যুব উন্নয়নমূলক কর্মসূচির সঙ্গে সমন্বয় রেখে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথি ও অন্যান্য বক্তারাও সংগঠনের এমন মানবিক উদ্যোগের প্রশংসা করেন। তারা বলেন, সমাজকল্যাণে এ ধরনের কার্যক্রম আরও বড় পরিসরে ছড়িয়ে দেওয়া প্রয়োজন এবং সংগঠনের সদস্যদের ঐক্যবদ্ধভাবে কাজ করার বিকল্প নেই।

অনুষ্ঠানে উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ দেলোয়ার হোসেন (সভাপতি, প্রদীপ্ত বাংলা), সাহিদুর রহমান চৌধুরী (ব্যবসায়ী ও সমাজসেবক), নুরুল ইসলাম রকি (সম্পাদক ও প্রকাশক, সময় বার্তা), মোঃ আলম হোসেন (সম্পাদক ও প্রকাশক, একুশের কণ্ঠ), মোঃ আরিফ হোসেন (সমাজসেবক), মোহাম্মদ আশরাফ আলী (ব্যবসায়ী), ইমতিয়াজ কবীর (সভাপতি, যাত্রাবাড়ী মডেল প্রেসক্লাব), মোঃ মাসুম পারভেজ (সম্পাদক, সত্যের কণ্ঠ), মোহাম্মদ হানিফ কাজী (সাংবাদিক) এবং এস এম শওকত আকবর।

সংগঠনের সভাপতি কোহিনুর আক্তার, সাধারণ সম্পাদক মোসাদ্দেক বিল্লাহ আবির, প্রচার সম্পাদক মোহাম্মদ নাহিদ হোসাইনসহ অন্যান্য সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সভাপতি কোহিনুর আক্তার বলেন, “আমাদের লক্ষ্য সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের স্বাবলম্বী করে তোলা। আজকের এই ক্ষুদ্র উদ্যোগ ভবিষ্যতে আরও বৃহৎ আকারে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।” তিনি সংগঠনের সদস্য, উপদেষ্টা ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতেও সবাইকে পাশে থাকার আহ্বান জানান।

সমগ্র অনুষ্ঠানটি ছিল আন্তরিকতা, সহমর্মিতা ও মানবসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত। উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন, “সত্যের কণ্ঠ যুব কল্যাণ সংগঠন” ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে এবং সমাজের আরও বেশি মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com