রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন

জামালপুরে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

জামালপুর প্রতিনিধি।। জামালপুরে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের মামলায় মাহমুদুল হাসান শাকিল নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে পৃথক দুটি ধারায় তাকে ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোহাম্মদ আবদুর রহিম এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ১২ মে সন্ধ্যায় দেওয়ানগঞ্জের তারাটিয়া বাজার এলাকা থেকে ওই স্কুলছাত্রীকে অপহরণ করে নিয়ে যান শেরপুরের শ্রীবরদী উপজেলার সাতানি মথুরিয়া গ্রামের মাহমুদুল হাসান শাকিল। পরে তাকে একাধিকবার ধর্ষণ করা হয়। ঘটনার সাত দিন পর গাজীপুর থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে পাঁচজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের পর আদালত এ রায় দেন। তবে রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবি ছিলেন অ্যাডভোকেট ফজলুল হক ও আসামী পক্ষের আইনজীবি ছিলেন অ্যাডভোকেট আমান উল্লাহ আকাশ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com