বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

দোহারে ইটালি প্রবাসির বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও ৪৫ ভরি স্বর্ণ লুট

দোহার প্রতিনিধি:: গভীর রাতে মুখোশ পরিহিত ডাকাতদল বসতবাড়িতে প্রবেশ করে বাড়ির মালিক ও গৃহিনীকে হাত পা বেধে আলমিরার চাবি নিয়ে নগদ টাকাসহ স্বর্ণলংকার লুটে নিয়ে যায়। ঢাকার দোহারের নারিশা পশ্চিমচর বেলতলা এলাকায় জামাল উদ্দিন তালুকদারের বসতবাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।

বুধবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ৩ টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদশর্ন করেছে।

বাড়ির মালিক জামাল তালুকদার বলেন, বুধবার রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে ৫/৬ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল ঘরের গ্রিল কেটে দেশিয় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে। এসময় তারা জামাল ও তার স্ত্রীর হাত পা বেধে কম্বল দিয়ে তাঁদের দু’জনকে ঢেকে রাখে। পরে আলমিরার চাবি নিয়ে ভেতরে থাকা প্রায় ৪৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ৩ লাখ টাকা ৩ টি স্মার্টফোন লুট করে নিয়ে যায়। দ্বিতল ভবনের নিচতলায় চারটি শয়ন কক্ষে ডাকাতেরা তছনছ করে। যাবার সময় তারা হুমকি দিয়ে চলে যায়। এসময় ওই পরিবারের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে ডাকাতদল ততক্ষণে চলে গেছে।

জানা গেছে, জামাল তালুকদারের তিন মেয়ে ও দুই ছেলে। দুই ছেলে ইটালী প্রবাসী। ঘটনার দিন ‍পুত্রবধুরা কেউ বাড়িতে ছিলো না। তিনি ও তার স্ত্রী একমাত্র বাড়িতে ছিলেন।

এ ঘটনায় দোহার সার্কেলের এএসপি মো. শামিম হোসেন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শক করেছি। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন। সংঘবদ্ধ ডাকাতদলকে গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com