সোমবার, ২২ Jun ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন

ব্যারিস্টার মইনুলের ডিভিশন চেয়ে হাইকোর্টে আবেদন

নিজস্ব প্রতিবেদক:: জাতীয় ঐক্যফ্রন্ট্রের নেতা ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের জন্য কারাগারে ডিভিশন চেয়ে আবেদন করা হয়েছে হাইকোর্টে।

রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন এই আবেদন করেছেন বলে জানা গেছে।

বিচারপতি শেখ হাসান আরিফ বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চে আবেদনটির ওপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।

এর আগে গত ২৩ অক্টোবর ব্যারিস্টার মইনুল হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালত। কারাগারে তাকে সাধারণ বন্দী হিসেবে রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com