বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক:: ৩২-এর লড়াই শেষে চলতি বিশ্বকাপের শেষ ষোলোর লড়াই শুরু হচ্ছে আজ শনিবার। আগামী পাঁচ দিনে অনুষ্ঠিত হবে নকআউট পর্বের আটটি ম্যাচ। কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে ১৬টি দল।
শেষ ষোলোর উদ্বোধনী ম্যাচে শনিবার রাত ১১টায় মুখোমুখি হবে কানাডা ও মরক্কো।
অন্যদিকে, সোমবার বাংলাদেশ সময় রাত ২টায় নরওয়ের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। আর মঙ্গলবার রাত ১০টায় শিরোপাধারী আর্জেন্টিনা মুখোমুখি হবে মিসরের।
শেষ ষোলোর সূচি:
দিন বাংলাদেশ সময় ম্যাচ
৪ জুলাই শনিবার রাত ১১টা কানাডা বনাম মরক্কো
৫ জুলাই রবিবার রাত ৩টা প্যারাগুয়ে বনাম ফ্রান্স
৬ জুলাই সোমবার রাত ২টা ব্রাজিল বনাম নরওয়ে
৬ জুলাই সোমবার সকাল ৬টা মেক্সিকো বনাম ইংল্যান্ড
৭ জুলাই মঙ্গলবার রাত ১টা পর্তুগাল বনাম স্পেন
৭ জুলাই মঙ্গলবার সকাল ৬টা যুক্তরাষ্ট্র বনাম বেলজিয়াম
৭ জুলাই মঙ্গলবার রাত ১০টা আর্জেন্টিনা বনাম মিসর
৮ জুলাই বুধবার রাত ২টা সুইজারল্যান্ড বনাম কলম্বিয়া