মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন

বিলাশপুরে পরিবর্তনের ডাক, তারুণ্যের পছন্দ ব্যারিস্টার নজরুল ইসলাম

বক্তব্য রাখছেন ব্যারিস্টার নজরুল ইসলাম।

নিজস্ব প্রতিনিধি:: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দোহার উপজেলার বিলাশপুর ইউনিয়নে তরুণ সমাজের কণ্ঠে উঠে এসেছে পরিবর্তনের প্রত্যাশা। তারা চায় সরকারি বরাদ্দ কেউ মেরে খাবে না, চাঁদাবাজি করবে না, কারো জমি দখল করবে না, কেউ কিশোর গ্যাং তৈরি করবে না। তাদের বিশ্বাস এমনটা করতে পারেন একমাত্র ব্যারিস্টার নজরুল ইসলাম।

বিলাসপুরে গত সোমবার নেমেছিলো তারুণ্যের ঢল৷ তারা চান ব্যারিস্টার নজরুল ইসলামের বিজয়। উন্নয়ন, সুশাসন ও তারুণ্যনির্ভর রাজনীতির প্রতীক হিসেবে তাঁকেই এলাকার ভবিষ্যৎ নেতৃত্ব হিসেবে দেখতে চান স্থানীয় যুবকরা।

বিলাশপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও বাজারে তরুণদের সঙ্গে কথা বলে জানা যায়, ব্যারিস্টার নজরুল ইসলাম একজন শিক্ষিত, স্বচ্ছ ভাবমূর্তির ও আধুনিক চিন্তাধারার রাজনীতিবিদ। তারা মনে করেন, তাঁর নেতৃত্বে এলাকার শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক উন্নয়নে নতুন গতি আসবে।

স্থানীয় যুবক আলমগীর মোল্লা বলেন, আমরা এমন একজন জনপ্রতিনিধি চাই, যিনি আমাদের কথা বুঝবেন। ব্যারিস্টার নজরুল ইসলাম তরুণদের পাশে থাকেন, আমাদের সমস্যা শোনেন তাই তাঁর বিজয়ই আমাদের চাওয়া।

আরেক যুবক সুমন চোকদার বলেন, বিলাশপুরে দীর্ঘদিন ধরে যে উন্নয়ন বঞ্চনা রয়েছে, তা কাটাতে একজন মেধাবী ও সাহসী নেতা দরকার। ব্যারিস্টার নজরুল ইসলামের সেই যোগ্যতা রাখেন।

তরুণদের মতে, রাজনীতিতে শিক্ষিত ও আইনজ্ঞ ব্যক্তিত্বের অংশগ্রহণ সময়ের দাবি। তাঁরা বিশ্বাস করেন, ব্যারিস্টার নজরুল ইসলামের বিজয়ের মধ্য দিয়ে বিলাশপুরে একটি ইতিবাচক রাজনৈতিক পরিবর্তনের সূচনা হবে।

এদিকে ব্যারিস্টার নজরুল ইসলাম যুবসমাজের এই ভালোবাসা ও প্রত্যাশার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, যুবকরাই দেশ ও সমাজের শক্তি। তাদের আস্থা ও সমর্থন আমাকে আরও দায়িত্বশীল করে তুলছে। সুযোগ পেলে বিলাশপুরকে একটি মডেল এলাকা হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করবো।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com