শনিবার, ০৪ Jul ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
বিনোদন ডেস্ক:: নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে বিয়ে করেছেন মার্কিন পপ তারকা টেইলর সুইফট ও এনএফএল তারকা ট্রাভিস কেলসি। টেইলর সুইফটের দীর্ঘদিনের জনসংযোগ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর বিবিসির।
বিয়ের অনুষ্ঠানে দুজনই ক্রিশ্চিয়ান ডিওর হাউট কুতুরের পোশাক পরেন। অনুষ্ঠান পরিচালনা করেন কৌতুক অভিনেতা অ্যাডাম স্যান্ডলার।
অনুষ্ঠানে গায়ক বেনসন বুন এবং অভিনেতা হিউ গ্রান্ট ও ইথান হকের মতো অনেক তারকা অতিথি উপস্থিত ছিলেন।
এদিকে, প্রিয় তারকাদের এক ঝলক দেখতে ও শুভেচ্ছা জানাতে দিনভর ম্যাডিসন স্কয়ার গার্ডেনের বাইরে বিপুলসংখ্যক ভক্ত ভিড় করেন। অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থাও নেওয়া হয়।