সোমবার, ২২ Jun ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন

বিএনপি নেতা রফিকুল ইসলাম মিয়ার ৩ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক::

সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার একটি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়ার তিন বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। ২০০৪ সালে তৎকালীন দুর্নীতি দমন কমিশন এই মামলাটি দায়ের করে।

আজ মঙ্গলবার (২০ নভেম্বর) ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ গোলাম মাহবুব এই দণ্ড ঘোষণা করেন।

কারাদণ্ডের পাশাপাশি বিএনপির এই শীর্ষ নেতাকে ৫০ হাজার টাকা জরিমানাও করেছে আদালত। অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

রায় ঘোষণার সময় রফিকুল ইসলাম মিয়া অনুপস্থিত থাকায় আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেছে।

মামলার বিরবণে জানা যায়, ২০০১ সালে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো সম্পদের হিসাব বিবরণী দাখিলের জন্য রফিকুল ইসলাম মিয়াকে নোটিশ দেয়। তিনি সম্পদের হিসাব দাখিল না করায় ২০০৪ সালের ১৫ জানুয়ারি উত্তরা থানায় এই মামলা দায়ের করা হয়। মামলাটি তদন্ত শেষে একই বছর ৩০ নভেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন দুর্নীতি দমন ব্যুরো কর্মকর্তা লিয়াকত হোসেন।

২০১৭ সালের ১৪ নভেম্বর রফিকুল ইসলাম মিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। এরপর ছয় সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত রায়ের দিন ধার্য করে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com