শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার

বান্দরবানে শিক্ষার্থীদের পরিষ্কার পরিছন্নতা কর্মসূচি

বান্দরবানে শিক্ষার্থীদের পরিষ্কার পরিছন্নতা কর্মসূচি

বান্দরবান প্রতিনিধি:: নতুন করে বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে বান্দরবানে পৌরসভা এলাকায় পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম শুরু করেছে শিক্ষার্থীরা। কর্মসূচিতে বিভিন্ন স্কুল-কলেজ-মাদরাসা ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশ নেন।

শুক্রবার (৯ আগস্ট) সকালে বিডি ক্লিন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আয়োজনে এবং যুব ও ছাত্র সমাজের ব্যবস্থাপনায় এই পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম শুরু হয়।

এসময় শিক্ষার্থীরা বান্দরবান পৌরসভা এলাকার সাঙ্গু নদী পারে বালাঘাটা ব্রিজ থেকে শুরু করে মারমা বাজার শেষ করে সাঙ্গু নদী পারে পড়ে থাকা অসংখ্য ময়লা আর্বজনা পরিস্কার করার পাশাপাশি সাধারণ জনগণকে সাঙ্গু নদী পারে ময়লা না ফেলে নিদিষ্টস্থানে ময়লা ফেলার অনুরোধ করেন।

বিডি ক্লিন বাংলাদেশ এর বান্দরবান জেলা সমন্বয়ক আবু বক্কর সিদ্দিক জানান, আমাদের এই সুন্দর বাংলাদেশকে আমাদের রক্ষা করতে হবে, কেউ যাতে এই ছাত্র আন্দোলনের নামে দেশে নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সেজন্য আমাদের আরো সজাগ থাকতে হবে আর আমাদের শহর, আমাদের প্রাণকে সুন্দর রাখতে সবাইকে নিজ নিজ আঙ্গিনা পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com