শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার

বান্দরবানে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে সম্মেলন

বশির আহাম্মদ, বান্দরবান জেলা প্রতিনিধি॥
স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে আগামী ৮ জুন থেকে ১৪ জুন পর্যন্ত সারাদেশে ‘ভূমি সেবা সপ্তাহ-২০২৪’ উদ্যাপন করা হবে।

এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (৬ জুন) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে জেলা প্রশাসন। সংবাদ সম্মেলনে ‘ভূমি সেবা সপ্তাহ নিয়ে বিস্তারিত তুলে ধরেন ও সাংবাদিক বিভিন্ন প্রশ্নের জবাব দেন জেলা প্রশাসক সাহ মোজাহিদ উদ্দিন।

এসময় আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী কমিশনার দিদারুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এস এম মনজুরুল হক সহ ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সংবাদ সম্মেলনে জানানো হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট ভূমিসেবা বিষয়ে সবাইকে পুঙ্খানুপুঙ্খভাবে অবগত করা এবং ভূমি সেবা পাওয়ার ক্ষেত্রে নিজ নাগরিক অধিকারের ব্যাপারে সবার মাঝে সচেতনতা বৃদ্ধি করাই এবারের ভূমি সেবা সপ্তাহের মূল লক্ষ্য। এছাড়াও ভূমিসেবা সপ্তাহকালীন বিশেষ অগ্রাধিকার ভিত্তিতে বেশকিছু ভূমিসেবা প্রদান করা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com