শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
মুজিবুর রহমান বাবু, ই-কন্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ বসুন্ধরা কিংস বীরের মতো লড়ে ম্যাচ খেলে চট্টগ্রাম আবাহনীকে উড়িয়ে দিয়েছে। শুক্রবার ১১ মার্চ ঢাকার বসুন্ধরা কিংস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বীরের মতো লড়েছেন ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে চট্টগ্রাম আবাহনী লিমিটেডকে। নিজেদের অষ্টম ম্যাচে এটা ‘দ্য কিংস’ খ্যাত বসুন্ধরার টানা সপ্তম জয়।
দুই গোল করে আলো ছড়ালেন রবসন দি সিলভা রবিনিয়ো। জালের দেখা পেলেন সুমন রেজা, মোহাম্মদ ইব্রাহিম ও এলিটা কিংসলে। চট্টগ্রাম আবাহনীকে উড়িয়ে প্রিমিয়ার লিগ টেবিলে শীর্ষস্থান আরও মজবুত করল বসুন্ধরা কিংস।
বড় ব্যবধানে জিতে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবলে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে টানা দু’বারের লিগ চ্যাম্পিযন বসুন্ধরা কিংস।
শুরু থেকে রবিনিয়ো-সুমন জুটির হাত ধরে আক্রমণ শাণাতে থাকে কিংস। অষ্টম মিনিটে সুযোগও আসে। কিন্তু তারিক কাজী ওভারল্যাপ করে আক্রমণে উঠে বক্সে দারুণ ক্রস বাড়ালেও মাথা ছোঁয়াতে পারেনি সুমন।
একাদশ মিনিটে সোহেল রানার ছোট কর্নারে বল পেয়ে ইব্রাহিম ক্রস বাড়ান বক্সে। এবার সুমনের হেড সরাসরি যায় গোলরক্ষকের কাছে। ষোড়শ মিনিটে প্রথম ভালো সুযোগ পায় বন্দর নগরীর দলটি। রুবেল মিয়ার দারুণ ক্রসে ছয় গজ বক্সে বল পেলেও তালগোল পাকিয়ে শট নিতে পারেননি পিটার থ্যাঙ্কগড। দ্রুত ক্লিয়ার করেন তারিক কাজী।
পরের মিনিট থেকে শুরু হয় কিংসের গোল উৎসব। ইয়াসিন আরাফাতের বাঁ দিক থেকে বাড়ানো ক্রসে হেডে লক্ষ্যভেদ করেন সুমন। টানা দুই ম্যাচে গোল পেলেন জাতীয় দলের এই ফরোয়ার্ড।
ঘরের মাঠে বড় জয়ে কিংসের জোড়া গোল করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসন রবিনহো। বাকি তিন গোল সুমন রেজা, ইব্রাহিম ও এলিটা কিংসলের। ১৭ মিনিটে সুমন রেজার গোলে এগিয়ে যায় কিংস। ২৮ মিনিটে সুমন রেজার কাছ থেকে বল পেয়ে ব্যবধান দ্বিগুণ করে রবসন। ৩২ মিনিটে ইব্রাহিম ও ৪৩ মিনিটে রবসন নিজের দ্বিতীয় গোল করলে বিরতির আগেই ৪-০ ব্যবধানে এগিয়ে যায় চ্যাম্পিয়নরা।
প্রথমার্থের আগ মুহূর্তে সুমনের কাট ব্যাকে পাওয়া বল প্রথম ছোঁয়ায় একটু এগিয়ে ডান পায়ের জোরাল শটে জাল খুঁজে নেন রবিনিয়ো। আট গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় থ্যাঙ্কগডের পাশে বসলেন তিনি।
৪ গোল হজম করে কোণঠাসা হয়ে পড়া চট্টগ্রাম আবাহনী ৫৭তম মিনিটে ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল। কিন্তু থ্যাঙ্কগডের আড়াআড়ি ক্রস নিয়ন্ত্রণে নিয়ে রুবেলের শট দূরের পোস্ট ঘেঁষে বেরিয়ে গেলে নষ্ট হয় ভালো সুযোগটিও। ৬৭তম মিনিটে চট্টগ্রামের দলটির কফিনে পঞ্চম পেরেকটি ঠুকে দেন কিংসলে। ইব্রাহিমের ক্রসে নাইজেরিয়ান ফরোয়ার্ডের হেড ফেরাতে পারেননি গোলরক্ষক আজাদ হোসেন।
বসুন্ধরা কিংস বীরের মতো লড়েছেন। প্রথম ম্যাচে স্বাধীনতা ক্রীড়া সংঘের কাছে হেরে লিগ শুরু করার পর এটি বসুন্ধরা কিংসের টানা সপ্তম জয়। আট ম্যাচে টানা সাত জয়ে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অস্কার ব্রুসনের দল। লিগে টানা দ্বিতীয় হারের তেতো স্বাদ পেল চট্টগ্রাম আবাহনী। আট ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে মারুফুল হকের দল।