রবিবার, ২১ Jun ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

পুরান ঢাকা থেকে কেমিক্যাল গোডাউন অপসারণে সরকারের ব্যর্থতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

নিজস্ব প্রতিবেদক::

পুরান ঢাকা থেকে কেমিক্যাল গোডাউন অপসারণে সরকারের ব্যর্থতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

রোববার সকালে এ রিট দায়ের করা হয়। রিটে চকবাজারে ভয়াবহ আগুনে নিহতদের পরিবারকে ৩০ লাখ টাকা করে ক্ষতিপূরণ ও বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করার কথা বলা হয়েছে। বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হতে পারে।

গত বৃহস্পতিবার (২১শে ফেব্রুয়ারি) পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ আগুনে নিহত ৬৭ জনের মধ্যে ৪৮ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাদের মরদেহ পরিবার ও স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে কর্তব্যরত জেলা প্রশাসনের কর্মকর্তারা শনিবার (২৩ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

যাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে তারা হলেন— কামাল হোসেন (৪০), অসি উদ্দিন (২৩), মোশাররফ হোসেন (৩৪), হাফেজ মো. কাওছার আহামেদ (২৬), আলী হোসেন (৬৫), ইয়াছিন (৩৩), শাহাদাৎ হোসেন (৩০), আবু বক্কর সিদ্দিক (২৭), জুম্মন (৫২), মজিবুর হাওলাদার (৫০), হেলাল উদ্দিন (৩২), আশরাফুল হক (২৭), ইমতিয়াজ ইমরোজ রাসু (২২), মো. সিদ্দিক উল্লাহ (৪৫), মাসুদ রানা (৩৫), আবু রায়হান (৩১), আরাফাত আলী (৩), মো. আলী (২২), মাহবুবুর রহমান রাজু (২৯), এনামুল হক কাজী (২৮), সিয়াম আরাফাত (১৯), ওমর ফারুক (৩০), সৈয়দ খবির উদ্দিন (৩৮), আয়েশা খাতুন (৪৫), নয়ন খান (২৫), আব্দুর রহিম (৫১), জসিম উদ্দিন (২২), জহির (৩), মিঠু (৩৮), সোনিয়া আকতার (২৮), বিল্লাল হোসেন (৪৭), ইসহাক ব্যাপারী (৩০), ইব্রাহিম (৩০), সুজন হক (৫৩), শামসুল হক (৬৮), পারভেজ (১৮), খোরশেদ আলম (২২), রাজু (১৮), সজীব (৩০), জয়নাল আবেদীন (৫৫), আনোয়ার হোসেন (২৮), নাসির উদ্দিন (২২), মো. আনোয়ার হোসেন (৩৫), শাহাদাত উল্লাহ হীরা (৩৩), সাইফুল ইসলাম (৩৪), সোলাইমান (২২), আনোয়ার হোসেন মঞ্জু (৪১) এবং জাফর আহামেদ (৪৫)।

বাকি ১৯টি মরদেহ মর্গে রয়েছে। এর বিপরীতে ২১টি পরিবারের সদস্যদের ডিএনএ নমুনা সংগ্রহ করেছে সিআইডি ফরেনসিক টিম।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com