শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

পাকিস্তান-জাপানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার, ই-কন্ঠ২৪ ডটকম : এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির আয়োজক হিসেবে এশিয়ার শীর্ঘ দলগুলোর বিপক্ষে মূলপর্বের আগে নিজেদের ঝালিয়ে নিতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। টুর্নামেন্টটি শুরুর আগে এশিয়ান হকির দুই শক্তিশালী দল জাপান ও পাকিস্তানের বিপক্ষে নিজেদের প্রস্তুতি সারবেন জিমি ওঅসীমরা।

১০ ডিসেম্বর জাপান ও ১২ ডিসেম্বর পাকিস্তানের বিপক্ষে হবে ম্যাচ দুটি।”
ঢাকার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে আগামী ১৪-২২ ডিসেম্বর পর্যন্ত ঢাকায় অনুষ্ঠিত হবে এবারের টুর্নামেন্ট। এবারের আসরে স্বাগতিক বাংলাদেশসহ অংশ নেবে এশিয়ান হকির র‌্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচ দল যথাক্রমে ভারত, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান ও পাকিস্তানের বিপক্ষে খেলবে র‌্যাঙ্কিংয়ে ৯ম স্থানে থাকা বাংলাদেশ।

এবারের আসর রাউন্ড রবিন লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার প্রতিযোগিতার উদ্বোধনী দিনে সন্ধ্যা ৬টায় র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে থাকা মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। মূলপর্বের আগে নিজেদের অবস্থান বুঝতে খেলবে দুটি প্রস্তুতি ম্যাচ। প্রতিপক্ষ হিসেবে থাকবে জাপান ও পাকিস্তান, গণমাধ্যমকে জানিয়েছেন ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ।

আসন্ন টুর্নামেন্টকে সামনে রেখে প্রাথমিক দলের ২৮ সদস্যকে নিয়ে বিকেএসপিতে ইতোমধ্যে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। কয়েকদিন অনুশীলনের পর ১৮ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করবেন দায়িত্ব পাওয়া কোচ গোবিনাথান ইমান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com