বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন

নাটোরে নিখোঁজের ৫দিন পর অর্ধগলিত লাশ উদ্ধার

মু. হায়দার আলী (রানা) ভ্রাম্যমান প্রতিনিধি:: নাটোরের বড়াইগ্রামে নিখোঁজের পাঁচ দিন পর শফিকুল ইসলাম (৩৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ অক্টোবর) উপজেলার বনপাড়া পৌর এলাকার কালিকাপুর আদর্শ গ্রামে এই ঘটনা ঘটে। শফিকুল ইসলাম কালিকাপুর আদর্শ গ্রামের মৃত শহিদ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিলো শফিকুল ইসলাম। আজ (মঙ্গলবার) সকালে তার পাশের বাড়ির নির্মাণাধীন বাড়ি থেকে পচা গন্ধ পায় স্থানীয়া। এসময় এগিয়ে গিয়ে শফিকুলের লাশ দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে, পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে প্রেরণ করে।

নিহতের ভাই জাকির হোসেন বলেন, প্রতিবেশী সোহেল হোসেন নামের এক মাদক ব্যবসায়ীর সাথে নিখোঁজের কয়েকদিন আগে মাদক বিক্রি নিয়ে মারামারি হয়। তারাই আমার ভাইকে মেরে রেখে গেছেন।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, তার শরীরে আঘাতের চিহ্ন না থাকায় প্রাথমিকভাবে হত্যা না স্বাভাবিক মৃত্যু বোঝা যাচ্ছে না। তার ভাই বাদি হয়ে অপমৃত্যু মামলা করবে জানিয়েছেন। ময়না তদন্তের প্রতিবেদনের পর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com