সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

নবাবগঞ্জ ও দোহারের সাংবাদিকদের সাথে জামায়াত নেতার মতবিনিময়

নবাবগঞ্জ ও দোহারের সাংবাদিকদের সাথে জামায়াত নেতার মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জ ও দোহার উপজেলায় বিভিন্ন সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা-১ আসনের জামায়াত ইসলামী মনোনীত এমপি প্রার্থী ব্যারিষ্টার নজরুল ইসলাম এর আয়োজন করেন।

বৃহস্পতিবার বিকেলে নবাবগঞ্জ উপজেলা সদর বাগমারা বাজারের একটি রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় স্থানীয় জনগণের নাগরিক অধিকার প্রতিষ্ঠায় সাংবাদিক ও রাজনীতিকদের করণীয় সম্পর্কে আলোচনা হয়। আলোচনার মাধ্যমে পারস্পরিক সম্পর্ক দৃঢ় করার সহমত পোষণ করেন জামায়াতের এ নেতা। সভায় নবাবগঞ্জ ও দোহারের সার্বিক উন্নয়নে এক সঙ্গে কাজ করার আহ্বান তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সাবেক সেক্রেটারি ও জামায়াতে ইসলামীর সাবেক আমীর মতিউর রহমানের মেয়ের জামাই ব্যারিস্টার মুহাম্মদ নজরুল ইসলাম এসময় সন্ত্রাস চাঁদাবাজি ও দখলবাজের বিরুদ্ধে সাংবাদিকদের শক্তভাবে লেখার আহবান জানান। তিনি বলেন, সৎ ও সাহসী সাংবাদিকতায় জামায়াত ইসলামী সব সময় সংবাদ কর্মীদের পাশে থেকে কাজ করবে।

নবাবগঞ্জ পূর্ব জামায়াতের আমীর অ্যাডভোকেট ইব্রাহিম খলিল এতে সভাপতিত্ব করেন। জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মুস্তাক আহমেদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ পূর্ব জামায়াতের সেক্রেটারি মাওলানা মোহাম্মদ আলী, দোহার ও নবাবগঞ্জের সকল গণমাধ্যম কর্মী।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com