বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

জানুয়ারিতে পাকিস্তানে আয়ারল্যান্ডের প্রথম সফর

জানুয়ারিতে পাকিস্তানে আয়ারল্যান্ডের প্রথম সফর ছবি সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতিতে জানুয়ারিতে পাকিস্তানের মুখোমুখি হবে আয়ারল্যান্ড। দুই দলের তিন ম্যাচের সিরিজটি হবে ২০, ২২ ও ২৪ জানুয়ারি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। এটি আয়ারল্যান্ডের পুরুষ দলের প্রথম পাকিস্তান সফর।

জাতীয় দলের সিরিজের আগে ১৩, ১৫ ও ১৭ জানুয়ারি পাকিস্তান শাহিনসের বিপক্ষে তিনটি একদিনের ম্যাচ খেলবে সফরকারীরা। সফরের ছয়টি ম্যাচই দিনের বেলা আয়োজন করা হবে।

ক্রিকেট আয়ারল্যান্ডের হাই পারফরম্যান্স ডিরেক্টর গ্রায়েম ওয়েস্ট জানান, দুই বোর্ডের সম্মতিতে বহু-ফরম্যাটের সিরিজের পরিকল্পনা বদলে ওয়ানডে ম্যাচ রাখা হয়েছে। বিশ্বকাপ বাছাইপর্বের আগে আয়ারল্যান্ড এবং বিশ্বকাপের প্রস্তুতিতে থাকা পাকিস্তান—দুই দলের জন্যই এ ম্যাচগুলো কাজে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সূচি
– ২০ জানুয়ারি: প্রথম ম্যাচ
– ২২ জানুয়ারি: দ্বিতীয় ম্যাচ
– ২৪ জানুয়ারি: তৃতীয় ম্যাচ
– ভেন্যু: গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com