মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: ঢাকার নবাবগঞ্জে মানবতায় ইনসাফ ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় রক্তদান দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করে সংগঠনটি।
সোমবার বিকেলে নবাবগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ মানবেন্দ্র দত্ত, সংগঠনের উদ্যোক্তা ফয়সাল হোসেন ও বর্ষন মন্ডলসহ সংগঠনের সদস্য ও স্বেচ্ছাসেবীরা।
আলোচনা সভায় রক্তদানের গুরুত্ব, স্বেচ্ছায় রক্তদানে মানুষের মধ্যে সচেতনতা তৈরি এবং জরুরি প্রয়োজনে মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
অনু্ষ্ঠানে বক্তারা বলেন, এক ব্যাগ রক্ত একজন মুমূর্ষু মানুষের জীবন বাঁচাতে পারে। তাই রক্তদানে ভয় বা সংকোচ নয়, বরং মানবিক দায়িত্ববোধ থেকে সবাইকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে তরুণ সমাজকে স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আলোচনা শেষে শোভাযাত্রা বের করে স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। এসময় তারা প্রেসক্লাব চত্বরে কয়েকটি ফলদ গাছের চারা রোপন করেন।